Dhaka ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তানজিন তিশা আসন্ন নতুন ওয়েব সিরিজে

  • Reporter Name
  • Update Time : ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ২৫৭ Time View

বিনোদন: ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। দাপটের সঙ্গে কাজ করছেন নাটক ও ওটিটিতে। তবে এখন নাটকের চেয়ে ওটিটিতেই ব্যস্ত এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, বাজারে নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে তানজিন তিশাকে। জানা গেছে, নির্মাতা তানিম রহমান অংশুর একটি অ্যানথোলজি সিরিজে দেখা যাবে তানজিন তিশাকে। আসন্ন ওই ওয়েব সিরিজটিতে থাকছে ৬ টি পর্ব। যদিও সিরিজটির নাম এখনো চ‚ড়ান্ত হয়নি। তবে এতে তানজিন তিশার সঙ্গে অভিনয়ে রয়েছেন জিয়াউল পলাশ ও ইয়াশ রোহান। সিরিজটির ছয় পর্বের মধ্যে পাঁচটির নাম ঠিক হয়েছে। সেগুলো হলো ‘রিওইন্ড’, ‘টাইম লুক’, ‘ক্রস কানেকশন’, ‘সোল্ড ফুল অ্যাক্ট’ ও ‘ব্রেকআপ প্যাচআপ’। এদিকে এরইমধ্যে রিউইন্ড নামে প্রথম পর্বের কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন নির্মাতা অংশু। নির্মাতা জানান, দেশের বর্তমান পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সিরিজটির শুটিং। আর একদিন শুটিং হলে প্রথম পর্বের শুটিং শেষ হবে। এর দুটি পর্ব দেশে শুটিং হবে, বাকি চারটি শুটিং হবে অস্ট্রেলিয়ার সিডনিতে। সিরিজটি প্রসঙ্গে তানজিন তিশা গণমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে সিরিজটি নিয়ে কিছু বলতে পারছি না। অনেক কিছুই আমার মাথায় নেই। তবে এটুকুই বলতে পারি, এটা একটা ভিন্ন ধারার গল্প, দারুণ কাজ করছি। তবে কখন কোথায় রিলিজ হবে তা এ মুহূর্তে বলতে পারব না। কাজ এখনো শেষ হয়নি।

Tag :
About Author Information

জনপ্রিয়

তানজিন তিশা আসন্ন নতুন ওয়েব সিরিজে

Update Time : ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪