Dhaka ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাল-চিনি-ভোজ্যতেলে শুল্ক কমানো হয়েছে: এনবিআর চেয়ারম্যান

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮২ Time View

দ্রব্যমূল্য সহনীয় করতে বিগত দুই তিন মাসে আট-দশটা আইটেমে কর ছাড় দেওয়া হয়েছে। চাল, চিনি, ভোজ্যতেল ও খেজুরের ওপর শুল্ক অনেক কমানো হয়েছে। এসব ক্ষেত্রে জনগণের প্রয়োজনকে বিবেচনায় রাখা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার খুলনায় এক মতবিনিময় সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব কথা বলেন। খুলনা বিভাগের সব বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রাকবাজেট বিষয়ক এ মতবিনিময় সভা খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের জিডিপির আকার বিবেচনায় রাজস্ব আদায় অনেক কম। অবকাঠামোগত উন্নয়নসহ দেশের সামগ্রিক উন্নয়নে রাজস্ব আদায়ের গুরুত্ব অনেক। আয়করের চেয়ে পরোক্ষ কর ভ্যাট আদায়ের পরিমাণ বেশি হওয়া অনুচিত, কারণ ধনী-দরিদ্র সবার ওপর এটি প্রযোজ্য। অনেক সময় ভোক্তার কাছ থেকে ভ্যাট আদায় করার পরেও ব্যবসায়ীরা ভ্যাটের টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দেন না। তিনি বলেন, আমাদের সবাইকে আইন মানার সংস্কৃতিতে অভ্যস্ত হতে হবে। বিভিন্ন সরকারি দপ্তর থেকে সেবা পেতে নাগরিকদের আয়কর দেওয়ার প্রমাণক জমা দিতে হয়। সংশ্লিষ্ট অফিসগুলোকেও সেবাদানের ক্ষেত্রে সেবাপ্রত্যাশী ব্যক্তির আয়কর প্রদানের নথিপত্র যাচাই করে সেবাদান করা প্রয়োজন। প্রতিটি সিদ্ধান্ত দেওয়ার আগে রাষ্ট্র উপকৃত হবে কি না, সেটি ভাবতে হবে। বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. বেলায়েত হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, সদস্য (মূসক নীতি) ড. মো. আবদুর রউফ-সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

চাল-চিনি-ভোজ্যতেলে শুল্ক কমানো হয়েছে: এনবিআর চেয়ারম্যান

Update Time : ১২:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫