1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সারাদেশে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফকিরহাট উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট প্রতিনিধি, –সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের ফকিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

​বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৫টায় ফকিরহাট ডাক বাংলো মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ফকিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​সমাবেশে বক্তারা দেশব্যাপী চলমান নৈরাজ্য ও নাশকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

​এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন— ফকিরহাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী, ক্রীড়া সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, সাবেক সদস্য মো. ফয়সালুর রহমান, ফখরুল আলম, মো. আকরাম হোসেন, নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মাহবুবুর রহমান এবং পিলজংগ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ মিরাজুল ইসলাম প্রমুখ।

​বিক্ষোভ মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd