1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

বাগেরহাট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
‎বাগেরহাট প্রতিনিধি:  ‎বাগেরহাট জেলার ৭৫ টি ইউনিয়নের মধ্যে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর ১৫ জন সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন সুযোগ সৃষ্টির আবেদন জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাগেরহাট জেলা শাখা।
‎১৮ নভেম্বর বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বাগেরহাট জেলা আহ্বায়ক প্রদীপ বসু সন্তুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়নে মনোনয়ন  প্রত্যাশী প্রার্থীগনের মধ্যে উপস্থিত ছিলেন বাবু জহর লাল সরকার,কাশীনাথ বৈরাগী, মানবেন্দ্র মজুমদার, উজ্জ্বল কুমার দাস,পংকজ বিশ্বাস, রাহুল হাওলাদার,শুভ গোলদার সুব্রত অ্যাডভোকেট সমর পান্ডে সহ অন্যান্যরা।
‎সংবাদ সম্মেলনে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার।
‎সংবাদ সম্মেলনে তিনি জানান  বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে তারা বিভিন্নভাবে দেশ ও আন্তর্জাতিক মহলে ফায়দা লুটে নিলেও প্রকৃতপক্ষে আমাদের জন্য তারা কিছুই করেনি।বরং এই জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান মহান সংসদে সংখ্যালঘুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,তাই আমরা আশাবাদী যে আগামীতে তিনি আমাদের এই দাবি অবশ্যই বিবেচনায় রাখবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd