শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কপিলমুনিতে পাইকগাছা থানা পুলিশ বিশেষ মহড়া দিয়েছে। বুধবার বিকাল ৩ টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবীরের
নেতৃত্বে উক্ত মহড়ায় কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাসানুজ্জামান, থানার
পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। মহড়ার এক পর্যায়ে কপিলমুনি ধান্য চত্ত্বরে (ওসি) শেখ
আব্দুল আউয়াল কবীর স্থানীয় জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, “যারা অপরাধ করে
তারা দেশের শত্রু, যারা অপরাধ করবে তাদের কোন ছাড় নেই। আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস ও
ব্যাবসা বাণিজ্য করবেন এটা আমড়া চাঁই। থানা পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। এসময়
বিএনপি নের্তৃবৃন্দ, সুধীজন ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।