Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫

  • Reporter Name
  • Update Time : ০৯:০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১৪২ Time View

চারটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। এতে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

দুর্ঘটনা প্রসঙ্গে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা গণমাধ্যমকে বলেন, শনিবার সকালে ফরিদপুর থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে এলাকায় পৌঁছলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এ সময় পেছনে থাকা আরও ৩টি বাস গোল্ডেন লাইন পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসগুলোর ২৫ জন যাত্রী আহত হয়।

‘খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে’-জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫

Update Time : ০৯:০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫