Dhaka ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

খালেদা-তারেকসহ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)। রাজধানীর

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন—ইসি সর্বত্রভাবে প্রস্তুত: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার শনিবার বেলা ১১টায় পটুয়াখালীর কুয়াকাটায় কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন ফেব্রুয়ারিতেই: ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শনিবার লালমনিরহাট শহরের জেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ

খাদ্যনিরাপত্তা ক্রমেই হুমকির মুখে পড়ছে: উপদেষ্টা ফরিদা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শনিবার সকালে রাজধানীর সিক্স সিজনস হোটেলে অনুষ্ঠিত ৭ম সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট সম্মেলন ২০২৫-এর

১৯৭১ আমাদের অস্তিত্ব, পরিচয় ও স্বাতন্ত্র্যে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা,

সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার সকালে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে লিখলেন, “ইদানীং দেখি, অনেক সাংবাদিক নিজেদের

নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের

তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন শুনানি শেষে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই

বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর

বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর। মূলত পশু-পাখি জন্যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই হযরত শাহজালাল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ সোমবার (২৭ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। জেলা ও মহানগর সদরে একযোগে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে আমাদের এই আন্দোলন চলছে। জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ গণআন্দোলন অব্যাহত থাকবে।” বিবৃতিতে জানানো হয়, আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত শনিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দফা গণদাবি উপস্থাপন করা হয়। একই অনুষ্ঠানে তিন দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণার অংশ হিসেবেই সোমবারের এই বিক্ষোভের আয়োজন। আন্দোলনরত দলগুলোর প্রধান পাঁচ দাবি হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সরকারের সব জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। জামায়াত জানিয়েছে, সোমবারের বিক্ষোভের পর মঙ্গলবার (২৮ অক্টোবর) মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা, বিক্ষোভ ও দোয়া কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই যুগপৎ আন্দোলন রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ও গণভোট আয়োজনের দাবিটি সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ সোমবার (২৭ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন