Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৯৭ Time View

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে বললেন, “নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য। এ ছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

জাহাঙ্গীর আলম বলেন, “নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা করছি। প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে।”

তিনি বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের জীবন ও স্বার্থ পরোয়া না করে নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে জাতির সেবায় নিয়োজিত থাকে।”

‘দেশের সর্ববৃহৎ এ বাহিনীর সদস্যদের বিভিন্ন প্রয়োজনে যাতায়াতজনিত সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের এ ভোগান্তি লাঘব ও সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আজকের ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে’-যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Update Time : ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫