Dhaka ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবারের মধ্যে চুক্তিতে না এলে ইরানে হামলা শুরু: ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : ০২:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

ইরানে আবার বোমা হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানান, আগামী বুধবারের (২২ এপ্রিল) মধ্যে কোনো চুক্তি না হলে আবারও হামলা।

স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘আমি হয়তো এ যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। তবে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় থাকবে। ফলে একদিকে অবরোধ থাকবে, অন্যদিকে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে বর্তমানে দুই দেশ পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে।এই সপ্তাহান্তে মার্কিন ও ইরানি প্রতিনিধিদল সোমবার পাকিস্তানে আলোচনায় বসতে পারেন এমন প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুমকি দিলেন। এর আগে শুক্রবার ট্রাম্প আত্মবিশ্বাস নিয়ে বলেছেন যে, উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি রয়েছে।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

বুধবারের মধ্যে চুক্তিতে না এলে ইরানে হামলা শুরু: ট্রাম্প

Update Time : ০২:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬