Dhaka ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছা পৌর বাজারে দোকানের সামনে চৌকি বসিয়ে ফল বিক্রি; ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি : পাইকগাছায় পৌর বাজারে দোকানের সামনে রাস্তাজুড়ে চৌকি বসিয়ে ফল বিক্রির ফলে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এতে বাজারের দোকানদাররা বিপাকে পড়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় ভিলেজ পাইকগাছার ভুক্তভোগী দোকান মালিক আব্দুল খালেক সরদার প্রতিকারের আশায় বুধবার পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বরাবর অভিযোগ করেছেন। জানাগেছে, অভিযোগের খবর পেয়ে অভিযুক্ত ফল বিক্রেতা লুৎফর সানা পরিস্থিতি সামাল দিতে এ মুহুর্তে চৌকিটি ঢেকে রেখেছেন।

সে ভিলেজ পাইকগাছার মৃতঃ জিল্লুর রহমানের ছেলে।

লিখিত অভিযোগে দোকান মালিক খালেক সরদার উল্লেখ করেন দুর্দান্ত প্রকৃতির লুৎফর সানা দীর্ঘদিন ধরে আমার দোকানের সামনে রাস্তাজুড়ে খাট পেতে ফল-ফলালির ব্যবসা করেন। চলাফেরায় প্রতিবন্ধকতার ফলে দোকানে কোন খরিদ্দার আসতে পারেনা। ফল বিক্রেতা লুৎফর পৌর নিয়ম-কানন কিছু মানেনা। আমার দোকানের সামনের অর্ধেকটা জুড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে ব্যবসার চরম ক্ষতি হচ্ছে এমনকি কোন ব্যবসায়িও দোকান ভাড়াও নিতে চাচ্ছে না। বিষয়টি আমি ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ ও স্থানীয় দোকানদারের অবগত করেছি। তারা সমাধানের চেষ্টা করলেও শেষ অবদি কোন সমাধান হয়নি। লুৎফর গায়ের জোরে এটা করছে।

আব্খাতুল খালেক অভিযোগ করেন ইতিমধ্যে আমি দোকানের সামনে গিয়ে লুৎফরকে বলেছি দোকানের ব্যবসার যাতে কোন ক্ষতি না হয় তুমি সেই ভাবে ফল বিক্রি করো। কিন্তু সে আমার কথা কর্নপাত না করে চালেঞ্জ দিয়ে গালিগালাজ করে আমার উল্টো হুমকি দেয়। সে কারনে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে, নাম প্রকাশ না করার শর্তে ফুটপথের অনেক ছোট ব্যবসায়িরা বলেন,অভিযুক্ত ব্যক্তির কারনে আমাদেরেও বদনাম হচ্ছে। অভিযোগের বিষয়ে শনিবার সকালে দোকানের সামনে লুৎফর সানা না থাকায় তার বক্তব্য নেও

য়া সম্ভব হয়নি।

Tag :
About Author Information

পাইকগাছা পৌর বাজারে দোকানের সামনে চৌকি বসিয়ে ফল বিক্রি; ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা

Update Time : ১০:২৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬