শেখ সৈয়দ আলী, ফকিরহাট : ফকিরহাটে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বর্তমানে উদ্বেগজনক হারে বাড়ছে। ২ জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত গত সাড়ে তিন মাসে দুর্ঘটনয়া ১১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০জন। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশী ঘটছে। মহাসড়কে এসব দুর্ঘটনার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) খুলনা-মোংলা মহাসড়কের পিলজংগের শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী সুবীর দে (৬৫) নিহত হয়েছেন। এসময় একজন আহত হয়েছেন।
এছাড়া, গত ২ জানুয়ারি ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাসের সুপারভাইজার মো: সেলিম শেখ (৪৫) নিহত হন। এসময় গুরুত্বর আহত হন বাসের চালক মো: মুুরাদ হোসেন (৪১) ও যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)।
১৬ জানুয়ারি দুপুর ১২টায় মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক আবিদ মোড়ল (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
১৬ জানুয়ারি দুপুর ১২টায় মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক আবিদ মোড়ল (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
গত ২২ জানুয়ারি ফকিরহাট উপজেলার বড় খাজুরা এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী (২৫) নিহত হন।।
এদিকে গত ২ ফেব্রুয়ারি বেলা ১১টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
১৫ ফেব্রƒয়ারি) সকাল ১০টার ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সাথে মূখোমূখি সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫ জন কম-বেশী আহত হয়েছেন।
১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফকিরহাট মহাসড়ক এলাকায় বাসের ধাক্কায় আহত ভ্যানযাত্রী পারভীন আক্তার (৪৫) নামের এক নারী মারা যান। এসময় তার স্বামী আতিয়ার রহমান (৫৫) গুরুত্ব আহত হন।

অপরদিকে, ১৯ ফেব্রƒয়ারি) বিকেল ৩টার ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় কভারভ্যানের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল চালক ইলেকট্রিক মিস্ত্রিী হাসিব মোল্লা (২৫) নিহত হয়েছেন।
৭ মার্চ বেলা ১১টার দিকে ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় কালভার্টের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে মটারসাইকেল চালক কে এম ইশতিয়াক আহমেদ (৩৪) নিহত হন।
৭ মার্চ বেলা ১১টার দিকে ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় কালভার্টের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে মটারসাইকেল চালক কে এম ইশতিয়াক আহমেদ (৩৪) নিহত হন।
এছাড়াও, ১৫ মার্চ) সকাল সাড়ে ৮টা দিকে উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় পিকআপ ভ্যানের চাপায় বাদল রায় চৌধুরী (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছেন।
১লা এপ্রিল সকালে উপজেলা বৈলতলী এলাকায় বাসের চাপায় মো: ছাহাদ (১১) নামের এক শিক্ষার্থী মারা যায়।
৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক চালক মো: ইয়াছিন শেখ (৫৫) নিহত হয়েছেন।

স্থানীয় সচেতনমহল জানান, দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন। বিশেষ করে ফকিরহাট বিশ্বরোড এলাকায় বিভিন্ন রুটের যানবাহনের চাপ থাকে সবচেয়ে বেশী। এখানে ট্রইব্রেকার বা ওভার ব্রিজ না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঘটনা ঘটে। এ ব্যপারে সংশিষøষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, বিধিনিষেধ ও আইন অমান্য করার কারনে দুর্ঘটনা বেড়েই চলেছে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো বেপরোয়া গাড়ি চালানো। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন।
Reporter Name 