Dhaka ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আল্লু অর্জুনের নতুন সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

দক্ষিণী নির্মাতা অ্যাটলি, স্টাইল আইকন আল্লু অর্জুন এবং বলিউড তারকা দীপিকা পাড়ুকোন-এই তিন নাম একসঙ্গে এলেই তা বড় কিছুর ইঙ্গিত দেয়। আর এবার সেই ইঙ্গিত আরও জোরালো হলো আসন্ন সিনেমা ‘রাকা’-কে ঘিরে। ব্যাপক গুঞ্জন উঠেছে, সিনেমাটিতে বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ইন্ডাস্ট্রির বিভিন্ন সূত্র বলছে-একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে এরই মধ্যে সম্মতি দিয়েছেন এই সুপারস্টার। পরিচালক অ্যাটলির সঙ্গে ‘জওয়ান’ সিনেমা কাজ করার পর থেকেই শাহরুখ খানের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি হয়েছে। সেই সূত্র ধরেই ‘রাকা’য় শাহরুখের যুক্ত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করছেন অনেকে। পাশাপাশি, আল্লু অর্জুনের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করার সম্ভাবনাও বাড়তি উত্তেজনা তৈরি করেছে ভক্তদের মধ্যে। উল্লেখ্য, ‘জওয়ান’ সিনেমায় আল্লু অর্জুনের একটি ক্যামিও করার কথা থাকলেও ‘পুষ্পা ২’র ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। এবার ‘রাকা’য় শাহরুখের উপস্থিতির মাধ্যমে সেই অপূর্ণতা পূরণ হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ্যে আসা সিনেমাটির প্রথম পোস্টার এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রহস্যময় ও ভয়ঙ্কর লুকে দেখা গেছে তাকে, যা সিনেমাটির প্রতি কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এমনকি শাহরুখ খান নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটির প্রশংসা করেছেন। তারকাবহুল এ সিনেমায় আরও দেখা যেতে পারে রাশমিকা মান্দানা, ম্রুণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুরকে। প্রায় ৭০০ কোটির বিশাল বাজেটে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছে ‘সান পিকচার্চ’। জানা গেছে, খুব শিগগিরই মুম্বাইয়ে শুরু হবে সিনেমাটির পরবর্তী শিডিউলের শুটিং। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষের দিকে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত করা হবে। সব মিলিয়ে, ‘রাকা’ ঘিরে এখন থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। আর যদি সত্যিই শাহরুখ খানের ক্যামিও নিশ্চিত হয়, তবে এটি হতে পারে ভারতীয় সিনেমার অন্যতম বড় আকর্ষণীয় সংযোজন।

Tag :
About Author Information

জনপ্রিয়

এবার আল্লু অর্জুনের নতুন সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে

Update Time : ০৮:১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬