Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৩৪ Time View

লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে তিনি প্রাণ হারান। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন ইসরায়েলি সেনা। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষ থামার কোনও লক্ষণ নেই। একদিকে ইসরায়েলি সেনার মৃত্যুর খবর, অন্যদিকে হাসপাতালসহ বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ। সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে। একই ঘটনায় আরও তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত ওই সেনার নাম আয়াল উরিয়েল বিয়াঙ্কো। তার বয়স ৩০ বছর। তিনি কাটস্রিন এলাকার বাসিন্দা ছিলেন এবং ১৮৮তম ‘বারাক’ সাঁজোয়া ব্যাটালিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ চলাকালে দক্ষিণ লেবাননে তিনি নিহত হন। একই ঘটনায় আহত অন্য তিন সেনার মধ্যে একজন মাঝারি মাত্রায় এবং বাকি দুজন হালকা আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে আল জাজিরা যাচাই করা ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ লেবাননের তেবনিন সরকারি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলার ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভিডিওতে হাসপাতালের করিডরে ময়লা ও ভাঙা কাঁচ ছড়িয়ে থাকতে দেখা যায় এবং কয়েকটি কক্ষে চিকিৎসা সরঞ্জাম এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাইরে পার্ক করা গাড়িগুলোও ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, এই হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। এর আগে জানানো হয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মূলত আগ্রাসনের বেশিরভাগই দক্ষিণ লেবাননকে কেন্দ্র করে চালাচ্ছে ইসরায়েল।

Tag :
About Author Information

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

Update Time : ১২:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬