Dhaka ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চালবোঝাই ট্রাক উল্টে খাদে, ৭ জনের মৃত্যু, আহত অনেকে

  • Reporter Name
  • Update Time : ১২:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাস্তার পাশের খাদে পড়ে ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটে। একই সঙ্গে আহত হয়েছেন আরও ৬ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার হাসানপুর এলাকায় চালবোঝাই ট্রাকে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- দিনাজপুরের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ (৫৫)। হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে যে, নিহতদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্রগ্রামের দিকে যাচ্ছিল চালবোঝাই করা ট্রাকটি। ভোররাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটির ওপর থাকা ১৩ জন চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ছয়জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের কাছ মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

চালবোঝাই ট্রাক উল্টে খাদে, ৭ জনের মৃত্যু, আহত অনেকে

Update Time : ১২:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬