Dhaka ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইনজুরিতে ছিটকে যাওয়ার পর যা বললেন ইমন

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৪ Time View

পাকিস্তান সুপার লিগে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে খুঁজে পেতে শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্দার্সের হয়ে আসরের শুরুর দিকে খুব একটা সুবিধা করতে পারেননি। মুলতান সুলতান্সের বিপক্ষে আগের ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন তিনি। তবে চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে যেতে হলো বাংলাদেশি ব্যাটারকে। পিএসএলের মাঝপথে বাদ পড়ায় মর্মাহত বাংলাদেশি ব্যাটার। নিজের ভেরিফায়েড পেজে ইমন লিখেছেন, ‘ইনজুরির কারণে আমার পিএসএল যাত্রা এভাবে শেষ হয়ে যাওয়ায় আমি সত্যিই খুব মর্মাহত। এই সুযোগটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত ছিলাম এবং মনে হচ্ছিল যে আমি কেবল নিজের ছন্দ খুঁজে পেতে শুরু করেছি; কিন্তু আল্লাহই ভালো জানেন এবং তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।’ তার আরও কথা, ‘এটি ছিল কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে আমার প্রথম সুযোগ এবং দলের মধ্যে কালান্দার্সের ভ্রাতৃত্বের যে অভিজ্ঞতা পেলাম, তার জন্য আমি কৃতজ্ঞ।’ লাহোরকে শুভকামনা জানিয়ে শেষ করেছেন তিনি, ‘আপনাদের আস্থা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। এই মৌসুমে আপনাদের সাথে যাত্রাটা চালিয়ে যেতে না পারায় আমি দুঃখিত। আমি আমার জায়গা থেকে দলের ছেলেদের খেলা দেখব এবং সমর্থন করে যাব। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আবার আপনাদের সাথে দেখা হবে। দিল সে… কালান্দার্স।’ গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান ইমন। মূলত আসিফ আলীর সঙ্গে মাঠেই সংঘর্ষ হয় তার। ফলে কাঁধে চোট পান তিনি। সেই সময় সঙ্গে সঙ্গেই মাঠ থেকে উঠে যেতে হয় তাকে। চোট গুরুতর হওয়ায় ইমনের কাঁধের এমআরআই স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা যায় লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। ফলে আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই বাংলাদেশি ব্যাটারকে। এ কারণেই এবারের আসরে আর মাঠে নামা হচ্ছে না তার। চোটে পড়ার আগে লাহোরের হয়ে মোট তিনটি ম্যাচ খেলেছেন ইমন। প্রথম দুই ম্যাচে মিডল অর্ডারে খেলে রান পাননি। তবে নিজের তৃতীয় ম্যাচে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সবমিলিয়ে তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন।

Tag :
About Author Information

ইনজুরিতে ছিটকে যাওয়ার পর যা বললেন ইমন

Update Time : ১১:৫৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬