Dhaka ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফকিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ১১:০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৬ Time View
ফকিরহাট  প্রতিনিধি: ফকিরহাটে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও মানসিক প্রস্তুতি জোরদার করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখা এ আয়োজন করে।
শনিবার (১১ এপ্রিল) সকালে ফকিরহাটের পুরাতন ডাকবাংলো ভবনে এ ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, বিশিষ্ট শিক্ষাবিদ ও ফকিরহাট শহীদ স্মৃতি কলেজের সাবেক সহ-অধ্যাপক মাওঃ মুফাজ্জল হায়দার।
ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখার সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমন শেখের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পরীক্ষার ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটিই শেষ নয়; বরং এটি ভবিষ্যৎ পথচলার একটি সূচনা মাত্র। ভালো ফলাফলের পাশাপাশি নিজের লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার এবং ধারাবাহিক পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে এগিয়ে রাখতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। প্রযুক্তিগত জ্ঞান, ভাষাগত দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যর্থতায় হতাশ না হয়ে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।
শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও তাদের সফলতা কামনা করে দোয়া করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Tag :
About Author Information

ফকিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল

Update Time : ১১:০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬