ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকার শিউলি ফিলিং ষ্টেশন তেলের পাম্পের সামনে গরু-ছাগরে হাট বসানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে উক্ত স্থানে পশুর হাটটি চালু করা হচ্ছে। এখানে সপ্তাহে প্রতি রবিবার ও বুধবার এই দুইদিন পশুর হাট বসানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।
এ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মি, গরু-ছাগল খামারী, ব্যবসায়ী ও মাংস বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী, অধ্যাপক মোফাজ্জল হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট কাজী ইয়াছিন, ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনিসহ অন্যান্যরা।
Reporter Name 

























