Dhaka ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ বিজ্ঞপ্তি: লেবাননে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রাণঘাতী হামলায় আইসিআরসির ক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ১১:০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২১ Time View

 এপ্রিল ২০২৬ | জেনেভা

International Committee of the Red Cross (আইসিআরসি) লেবাননের বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় আজকের তীব্র সামরিক অভিযানের পর ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর ক্ষোভ প্রকাশ করেছে।

লেবাননে আইসিআরসির প্রধান প্রতিনিধি অ্যাগনেস ধুর বলেন,
“লেবাননের মানুষ একটি যুদ্ধবিরতির আশায় দিন গুনছিলেন। কিন্তু হঠাৎ একের পর এক প্রাণঘাতী হামলা দেশজুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন,
“অনেকেই যখন নিজেদের বাড়িতে ফেরার আশায় দিন গুনছিলেন, তখন তারা এখন রাস্তায় ও হাসপাতালে ছুটছেন, হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজতে কিংবা এমন এক নিরাপত্তার আশায়, যা দিন দিন আরও অনিশ্চিত হয়ে উঠছে।”

বিস্তৃত এলাকা জুড়ে  রাজধানী বৈরুতসহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় ভারী বিস্ফোরক অস্ত্র ব্যবহার করা হয়েছে, এসব হামলার আগে কার্যকর কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। দিনের বেলায় জনবহুল এলাকায় চালানো এই হামলায় শতাধিক মানুষ নিহত এবং আরও শত শত মানুষ আহত হয়েছেন—যাদের মধ্যে নারী, শিশু এবং চিকিৎসাকর্মীরাও রয়েছেন। অনেকেই এখনও নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

আইসিআরসির অংশীদার লেবানিজ রেড ক্রস (এলআরসি) এই সংকটে সম্মুখসারিতে থেকে কাজ করছে। প্রতিকূল পরিস্থিতি এবং ধ্বংসস্তূপে অবরুদ্ধ সড়ক সত্ত্বেও তারা দ্রুত নিহতদের সরিয়ে নেওয়া এবং আহতদের হাসপাতালে পৌঁছে দিতে কাজ করছে। দেশজুড়ে বেসামরিক মানুষদের কাছে পৌঁছাতে এলআরসি ১০০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করেছে, যা এক অসাধারণ মানবিক প্রচেষ্টা।

আইসিআরসি স্থানীয় কর্তৃপক্ষ এবং এলআরসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে অতিরিক্ত রোগীর চাপে থাকা চিকিৎসা কেন্দ্রগুলোকে সহায়তা করা যায়। গুরুতর আহতদের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসা সামগ্রী ও কিট সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি চিকিৎসা সেবাগুলোকেও বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।

এই অঞ্চলে যেকোনো সমন্বিত সমঝোতায় লেবাননের বেসামরিক মানুষের নিরাপত্তা, সুরক্ষা এবং মর্যাদার বিষয়টি অবশ্যই অগ্রাধিকার পেতে হবে। টানা পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলা সহিংসতার পর মানুষ এখন জরুরিভাবে স্বস্তির নিঃশ্বাস নিতে চায়।

আইসিআরসি পুনরায় সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে—সামরিক অভিযানের সময় বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনাগুলোর প্রতি সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে হবে

Tag :
About Author Information

সংবাদ বিজ্ঞপ্তি: লেবাননে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রাণঘাতী হামলায় আইসিআরসির ক্ষোভ

Update Time : ১১:০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬