সর্বশেষ :
মোরেলগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ হরমুজের ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের নজরদারি ড্রোন নিখোঁজ শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান: গণমাধ্যম বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার সিডনিতে খেলবেন ইমরুল কায়েস

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নতুন মৌসুমে শুরু হচ্ছে। টানা চার বছর সফলভাবে আয়োজনের মাধ্যমে এই লিগ ইতোমধ্যেই কমিউনিটি ক্রিকেটে শক্ত অবস্থান তৈরি করেছে। শুরু থেকেই পেশাদার ব্যবস্থাপনায় পরিচালিত এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ লাইভ সম্প্রচার করা হচ্ছে অল স্টার মিডিয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ফলে সিডনির বাইরেও দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে এই আসর। এবারের আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস, যিনি গ্ল্যাডিয়েটরস দলের হয়ে খেলবেন। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১৮টি দল, যেখানে খেলছেন ৩৬০ জন ক্রিকেটার। টি-টোয়েন্টি ফরম্যাটে লেদার বল দিয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি ম্যাচ পরিচালনা করছেন দুইজন অফিসিয়াল আম্পায়ার। প্রথম সপ্তাহের সূচিতে রয়েছে গ্ল্যাডিয়েটরস বনাম স্করপিয়ন স্পিরিট ম্যাচ, ইমরুল যে ম্যাচে মাঠে নামবেন। প্রবাসে থেকেও ক্রিকেটের প্রতি ভালোবাসা ধরে রাখতে এবং নতুন প্রতিভা তুলে আনতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর