সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জোড়া গোলে রাজসিক প্রত্যাবর্তন, হাজার গোলের পথে আরও এগোলেন রোনালদো

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

চোট কাটিয়ে মাঠে ফিরেই দারুণ পারফরম্যান্স দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল নাজমার বিপক্ষে জোড়া গোল করে দলকে ৫-২ ব্যবধানে জিতিয়েছেন তিনি। এই দুই গোলে ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭, হাজার গোলের মাইলফলক থেকে এখন মাত্র ৩৩ গোল দূরে আছেন পর্তুগিজ এই তারকা।

হ্যামস্ট্রিং চোটের কারণে এক মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন রোনালদো। ২৮ ফেব্রুয়ারির ম্যাচে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার পর তাকে নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। চিকিৎসার জন্য স্পেনেও যেতে হয়েছিল তাকে। সেই কারণে ক্লাবের কয়েকটি ম্যাচের পাশাপাশি পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও খেলতে পারেননি তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে এগিয়ে নেন আব্দুল্লাহ আল হামদান ও সাদিও মানে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ সমতায় ফিরলেও ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন রোনালদো। এরপর বক্সের ভেতর থেকে আরেকটি গোল করে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখেন তিনি।

এই ম্যাচে জোড়া গোল করেছেন সাদিও মানেও। শেষ দিকে তার আরেকটি গোলেই ৫-২ ব্যবধানে নিশ্চিত হয় আল নাসরের জয়। এই জয়ে টানা ১৩ ম্যাচে জয়ের ধারাও ধরে রাখল দলটি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, “ফিরতে পেরে ভালো লাগছে। আমরা একসঙ্গে সামনে এগিয়ে যাব।” তার এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়াতেই ফুটে উঠেছে আত্মবিশ্বাস ও দলের প্রতি অঙ্গীকার।

এই জয়ের ফলে লিগের শীর্ষস্থান আরও শক্ত করেছে আল নাসর। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৭০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা, যদিও এক ম্যাচ কম খেলেছে প্রতিদ্বন্দ্বীরা।

চলতি মৌসুমে গোলদাতার তালিকায়ও উপরের দিকে উঠে এসেছেন রোনালদো। ২৩ ম্যাচে তার গোল ২৩টি। লিগ শিরোপা জিততে পারলে আল নাসরের হয়ে এটিই হতে পারে তার প্রথম বড় ট্রফি।


এই বিভাগের আরো খবর