বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৪০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ইরাক

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

শেষ দল হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট কাটলো পশ্চিম এশিয়ার দল ইরাক। বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে ৪০ বছরের খরা কাটিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে নাম লেখালো দেশটি। মেঙ্েিকার গুয়াদালুপ স্টেডিয়ামে শেষ বাঁজি বাজার সঙ্গে সঙ্গে দুটি দৃশ্য দেখা গেল। একটি ইরাকের বাঁধভাঙা উল্লাস ও অন্যটি বলিভিয়ার খেলোয়াড়দের কান্নার দৃশ্য। আন্তমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে হারানোর মধ্য দিয়ে ১৯৮৬ সালের পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পেল ইরাক। ম্যাচে দুই দলই প্রাণপণ চেষ্টা চালায়। বল দখল ও আক্রমণে বলিভিয়া এগিয়ে থাকার পরও প্রাপ্তির হাসি নিয়ে মাঠ ছেড়েছে ইরাক। প্রথমার্ধের ১৮ মিনিটে ইরাককে লিড এনে দেন আলি আলমাহাদি। গোল হজমের ২০ মিনিট পর ম্যাচের ৩৮ মিনিটে বলিভিয়া সমতা ফেরায় মইসেস পানিয়াগুয়ার গোলে। প্রথমার্ধের খেলা শেষ হয় সমতাতেই। দ্বিতীয়ার্ধে বলিভিয়ার স্বপ্ন শেষ করে দেন ইরাকের আইমেন হুসেইন। ৫৩ মিনিটে তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইরাক। এই ব্যবধানেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি ৪০ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো পশ্চিম এশিয়ার দেশটি। কোয়ালিফাই করার পর নিশ্চিত হয়ে গেছে তাদের গ্রুপও। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের ‘আই’ গ্রুপে পড়েছে তারা। গ্রুপের বাকি দুই প্রতিদ্বন্দ্বী নরওয়ে ও সেনেগাল। ১৬ জুন ফঙ্বোরোতে ইরাক প্রথম ম্যাচ খেলবে নরওয়ের বিপক্ষে।


এই বিভাগের আরো খবর