শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো ইতালি

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

আগের দুই আসর মিস করার পর এবারও বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিতের প্রথম সুযোগ হারিয়েছিল ইতালি। বাছাইপর্ব পেরোতে না পারায় তাদের এখন প্লে-অফ খেলতে হচ্ছে। যেখানে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে আজ্জুরিদের নিজ সমর্থকদের কাছে দুয়ো শুনতে হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হয়েছে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফ। যেখানে পজেশন থেকে গোলের লক্ষ্যে শট সবমিলিয়ে এগিয়ে ছিল ইতালি। প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হওয়ার পর উত্তর আয়ারল্যান্ডের জালে একবার করে বল জড়ান সান্দ্রো টোনালি ও মইস কিন। এর আগের দুই বিশ্বকাপেও প্লে-অফে ব্যর্থ হওয়ায় মেগা ইভেন্টটিতে খেলা হয়নি ইতালির। এবার সেই হতাশা ঘুচতে চায় জেনারো গাত্তুসোর দল। নিজেদের ডেরা বেরগামোতে ইতালি প্রথমার্ধে সফরকারী আয়ারল্যান্ডকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি। এই সময়ে কেবল দুটি শট লক্ষ্যে ছিল তাদের, যা অনায়াসে ঠেকিয়েছে উত্তর আয়ারল্যান্ডের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ইতালিয়ান স্ট্রাইকার মাতেও রেতেগি দারুণ একটি সুযোগ পান। কিন্তু বঙ্রে বাইরে বলের নিয়ন্ত্রণ হারান তিনি। ৫৬ মিনিটে ডেডলক ভেঙে লিড পায় ইতালি। মাত্তেও পলিতানোর ক্রস বঙ্ েহেড দিলেও সফরকারী ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। ফনে টোনালি বল পেয়ে বঙ্রে সামনে থেকে বুলেট গতির হাফ ভলিতে জাল কাঁপান। নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এবারও অবদান রয়েছে টোনালির, বঙ্ েতার ক্রস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে মইস কিন বাঁ পায়ে শট নেন, এরপর বল পোস্টে লেগে জালে জড়ায়। ২-০ গোলের জয় নিশ্চিত করে ইতালি। বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট পেতে আগামী মঙ্গলবার প্লে-অফের ফাইনালে তারা বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে। একইদিন নিজেদের ম্যাচে জয় পেয়েছে রবার্ট লেভান্ডফস্কির পোল্যান্ড, আর্দা গুলারের তুরস্ক, ডেনমার্ক, সুইডেন, চেক প্রজাতন্ত্র, কসোভো ও বসনিয়া হার্জেগোভিনা। আট দলের ফাইনালে বিজয়ী চার দল বিশ্বকাপের টিকিট পাবে। সেলক্ষ্যে প্লে-অফের ফাইনালে পোল্যান্ড-সুইডেন, চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক, কসোভো-তুরস্ক পরস্পরের মোকাবিলা করবে।

রেছে আরও উত্তেজনাপূর্ণ ও অনিশ্চিত।


এই বিভাগের আরো খবর