বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এই ঘটনা ঘটে। তবে দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ট্রেনটির পাওয়ার কারে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত বগি থেকে নেমে যান এবং লাগেজও বের করে নেওয়া হয়। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত পাওয়ার কার ও বগিগুলো আলাদা করে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে নতুন পাওয়ার কার পাঠানো হচ্ছে। সেটি যুক্ত করার পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

অগ্নিকাণ্ডের সময় কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও কোনো ট্রেনের শিডিউল বাতিল হয়নি। বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।


এই বিভাগের আরো খবর