সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের

প্রতিনিধি: / ৩৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একদিকে বিশ্ব সম্প্রদায়কে সংঘাত না বাড়ানোর আহ্বান জানানো হলেও, অন্যদিকে ইরান লোহিত সাগর ও বাব-আল-মান্দাব প্রণালী এলাকায় নতুন যুদ্ধক্ষেত্র খোলার হুমকি দিয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের তেলক্ষেত্র ও বিমানবন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের অভিযোগ উঠেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর সদরদপ্তর জানিয়েছে, লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডের উপস্থিতি সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। সতর্ক করে বলা হয়েছে, এ রণতরীর সঙ্গে সংশ্লিষ্ট রসদ কেন্দ্র ও সহায়ক স্থাপনাগুলো ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

সদর দপ্তরের মুখপাত্র কর্নেল ইব্রাহিম যুলফাগারি জানান, যে কোনো অবকাঠামো যা এই রণতরীকে সহায়তা দেবে, তা পরবর্তী সময়ে হামলার তালিকায় যুক্ত হতে পারে।

এদিকে, দুবাই ও দোহার বাসিন্দাদের সতর্ক করে এলাকা ছাড়ার আহ্বান জানানো হয়। একই সময়ে ইসলামী বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি ও জুফায়ার নৌঘাঁটিতে হামলা চালিয়েছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ট্রাম্প হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখতে বৈশ্বিক সহায়তার আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর