মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরান যুদ্ধের প্রভাবে তেলের মজুত ছাড়তে শুরু করেছে জাপান

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বিদেশ : মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে তেলবাহী ট্যাংকার চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে মজুত থেকে তেল ছাড়তে শুরু করেছে জাপান। দেশটির সমপ্রচারমাধ্যম এনএইচকের বরাতে এ তথ্য জানা গেছে। খবর আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাপে জাপান বেসরকারি খাতের মজুত থেকে প্রায় ১৫ দিনের জ্বালানি ব্যবহারের সমপরিমাণ তেল বাজারে ছাড়ছে। জাপানে তেল সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে বর্তমানে প্রায় ৭০ দিনের চাহিদা মেটানোর মতো মজুত রয়েছে। এ ছাড়া সরকারের নিজস্ব কৌশলগত মজুতও রয়েছে। মার্চের শেষ দিকে সরকার সেখান থেকেও প্রায় এক মাসের চাহিদা মেটানোর মতো তেল ছাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপানের মোট জরুরি তেল মজুত প্রায় ২৫৪ দিনের চাহিদা পূরণে সক্ষম। এর মধ্যে জাতীয় মজুত ১৪৬ দিন, বেসরকারি খাতের মজুত ১০১ দিন এবং উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে যৌথ মজুত রয়েছে সাত দিনের সমপরিমাণ। সব মিলিয়ে দেশটির মজুতের পরিমাণ প্রায় ৪৭০ মিলিয়ন ব্যারেল। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলো তাৎক্ষণিকভাবে ১০ কোটি ৮৬ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়বে। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, ১৬ মার্চ থেকে বাজারে অতিরিক্ত তেলের ‘অভূতপূর্ব’ সরবরাহ শুরু হবে। তবে স্থিতিশীলভাবে তেল সরবরাহ স্বাভাবিক করতে হরমুজ প্রণালি খুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।


এই বিভাগের আরো খবর