মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার সাতবাড়িয়া মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পরিচালিত “দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন” কর্মসূচির আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এছাড়া বাগেরহাট জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে। পাশাপাশি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটায় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. গোলাম মোস্তফা বাতেন।


এই বিভাগের আরো খবর