সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বিদেশ : সরকারবিরোধী নতুন কোনো বিক্ষোভ দমনে গত জানুয়ারির চেয়েও ‘আরও কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। খবর দ্য গার্ডিয়ানের। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে ইরানে হওয়া বিক্ষোভে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হন। ইরান কর্তৃপক্ষ ওই বিক্ষোভের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছিল। কয়েকটি মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, ইরানি নিরাপত্তা বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসার এবং বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর