Dhaka ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি খাদে, আহত ৭

  • Reporter Name
  • Update Time : ১১:৪১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির আগমন ও প্রতিমন্ত্রীকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আজ শুক্রবার সকালের এ দুর্ঘটনায আহতদের মধ্যে গুরুতর দুজনকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হন।

পুলিশের একাধিক সূত্র জানায়, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে সালাম দিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে ৭ সদস্যের একটি দল ঢাকা মেট্রো-ঠ-১৪-৩০৬৩ নম্বরের গাড়িতে রওনা হয়। পরে ফরদাবাদ ইউনিয়নের ভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে ডান পাশের খাদে পড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়িটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :
About Author Information

প্রতিমন্ত্রীকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি খাদে, আহত ৭

Update Time : ১১:৪১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬