Dhaka ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের

  • Reporter Name
  • Update Time : ১১:০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩ Time View
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জিহাদ শেখ(১৪) নামে হেফজ বিভাগের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠানোর ঘটনায় মামলা দায়ের হয়েছে। জিহাদের পিতা জাফর শেখ বাদি হয়ে রবিবার দিবাগত রাতে মোরেলগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। জিহাদের বক্তব্যরেকর্ড করার জন্য থানা পুলিশ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে পুলিশ হেফাজতে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে।
এ বিষয়ে থানার ওসি(তদন্ত) মো. রাজীব আল রশিদ বলেন, জিলবুনিয়া কামিল মাদরাসার আবাসিক বিভাগের শিক্ষক মো. আব্দুল্লাহ তালুকদরের বিরুদ্ধে শিশু জিহাদকে মারপিট ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, গত শুক্রবার বেলা ১০টার দিকে জিলবুনিয়া কামিল মাদরাসার হেফজ খানার আবাসিক কক্ষের দরজা বন্ধ করে জিহাদকে মারপিট করেন আবাসিকের শিক্ষক আব্দুল্লাহ তালুকদার। আহত জিহাদ শেখ মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের দিনমজুর মো. জাফর শেখের ছেলে।
Tag :
About Author Information

মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের

Update Time : ১১:০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬