Dhaka ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  -করেন এমপি -অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম।।

  • Reporter Name
  • Update Time : ১০:৫৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫ Time View
মোরেলগঞ্জ (বাগেরহাট )প্রতিনিধিঃবাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার একাধিক ওয়ার্ডে একযোগে এ কর্মসূচির সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মোড়েলগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন এবং স্থানীয় বাসিন্দাদের ও এতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম বলেন, “আমরা সমাজে ইনসাফ কায়েম করতে চাই। সমাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অব্যবস্থাপনা থাকবে না। পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, এটি সামাজিক শৃঙ্খলা ও সচেতনতার অংশ।” তিনি আরও বলেন, সুস্থ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি জানান, মোড়েলগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, নতুন সংসদ সদস্যের এমন উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে পৌরসভার সার্বিক পরিবেশের উন্নয়ন ঘটবে।
উল্লেখ্য, পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সড়ক, ড্রেন ও গুরুত্বপূর্ণ জনসাধারণের স্থানসমূহ পরিষ্কার করা হয়। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন।
Tag :
About Author Information

মোরেলগঞ্জে পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  -করেন এমপি -অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম।।

Update Time : ১০:৫৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬