Dhaka ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনকে দস্যুমুক্ত সমন্বিত অভিযান শুরু হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ১১:০০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ Time View
বাগেরহাট প্রতিনিধি: পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বনকে ঘিরে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে খুব শিগগিরই সমন্বিত অভিযান শুরু হবে।
শনিবার( ২১ ফেব্রুয়ারী) বিকেলে বাগেরহাট সদর উপজেলার খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আর ও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ, জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা করা হবে। সর্বোপরী সুন্দরবন ও পরিবেশ রক্ষায় আমরা বদ্ধ পরিকর। সুন্দরবনকে বিষমুক্ত করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন তিনি।
এ সময় বাগেরহাট জেলা প্রশাসক চেয়ারম্যান গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম সহ জেল বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :
About Author Information

সুন্দরবনকে দস্যুমুক্ত সমন্বিত অভিযান শুরু হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

Update Time : ১১:০০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬