শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মহান ২১শে ফেব্রুয়ারিতে কচুয়া শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসের
প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কচুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক
অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে উপজেলা প্রশাসনের প থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান এর
নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কচুয়া থানা, উপজেলা
বীর মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের নেতৃত্বে
উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে
শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য
মনিরুল ইসলাম খান।এছাড়াও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন
সরকারি দপ্তর, শিা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প থেকে
পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত সবাই ভাষা শহীদদের স্মরণে কিছুণ নীরবতা পালন করেন এবং তাদের
আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দিবসটি উপলে কচুয়ার বিভিন্ন শিা
প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করা হয়। মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের
মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কচুয়ার শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে ওঠে
শ্রদ্ধা ও ভালোবাসার মিলনমেলায়।


এই বিভাগের আরো খবর