শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ নেবেন সংসদ সদস্যরা: প্রেস সচিব

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং শেষে জানিয়েছেন, “খুব দ্রুত শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ গ্রহণ করবেন তারা।”

প্রেস সচিব বলেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, শপথ কে পড়াবেন, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

নির্বাচনে একটি কেন্দ্রে ২০০ শতাংশ ভোট পড়েছে এমন সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটি মিথ্যা সাংবাদিকতা। এটি মূলত মুদ্রাজনিত ভুল। যিনি এ ধরনের সংবাদ পরিবেশন করেছেন, তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা না বলেই করেছেন। পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের ফলাফলের গেজেট এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করে ইসি। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে দেওয়া হবে। আর জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে আগেই।

গত বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে চলে ভোটগ্রহণ। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর