শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি আজ শনিবার জরুরি বৈঠকে বসছে।

মগবাজারে সন্ধ্যা ৭টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলের শীর্ষ নেতাদেরবৈঠক হয়। সেখানে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও নির্বাচন-পরবর্তী অবস্থা পর্যালোচনাসহ ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতারা।

সেই আলোকে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়। তবে পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হওয়ায় সিদ্ধান্তেও পরিবর্তন আনতে হচ্ছে। সে জন্যই আজ ফের বৈঠক করবেন লিয়াজোঁ কমিটির নেতারা।


এই বিভাগের আরো খবর