Dhaka ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ তাদের কল্যাণে বিএনপিকে দায়িত্ব দিয়েছেন: নজরুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ করতে এসে বললেন, “জনগণ এ দেশের গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণ তাদের কল্যাণের দায়িত্ব আমি মনে করি বিএনপি ও বিএনপির নেতা তারেক রহমানকে দিয়েছেন।”

তিনি বলেন, “আজ দেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। এ দেশের গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব প্রায় নিশ্চিতভাবে দিয়েছে জনগণ। জনগণ আমাদের ভোট দিয়েছে। গতরাত থেকে আমরা ফলাফল সংগ্রহ করছিলাম। ইসির পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে কে কত ভোট পেয়েছে। যতদূর জেনেছি, দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি জয় পেয়েছে। এ ছাড়া বিএনপির সঙ্গে জোটের অনেক প্রার্থীও জয়ী হয়েছেন।”

ভোটাধিকার নিয়ে কারচুপি হলে কঠোর আন্দোলন করা হবে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমন হুঁশিয়ারি বিষয়ে তিনি বলেন, তারা তা বলতেই পারেন। যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে, এটি তাদের বিষয়। আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ করেনি।

Tag :
About Author Information

জনগণ তাদের কল্যাণে বিএনপিকে দায়িত্ব দিয়েছেন: নজরুল ইসলাম

Update Time : ১০:১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬