বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেরত পাঠানো হলো আমিরাতের ব্যাটারকে

প্রতিনিধি: / ৩৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলার কথা মোহম্মদ জোহাইবের। তবে আসর চলাকালে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। যে কারণে ইতোমধ্যেই তাকে দল থেকে সরিয়ে দেশে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বোর্ডের সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম। বিশ্বকাপের পর্দা উঠলেও এখনো মাঠে নামা হয়নি আমিরাতের। আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে তাদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই ধাক্কা খেল আমিরাত। জোহাইবকে ছাড়াই হয়তোবা পুরো আসর খেলতে হবে তাদের। জোহাইবের বিরুদ্ধে মদ্যপান ও নারীঘটিত উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ উঠেছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাঝেই এমন আচরণকে দলের শৃঙ্খলাবিরোধী হিসেবে দেখা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে তদন্তও করা হবে বলে জানা গেছে। ২৮ বছর বয়সী এই ব্যাটার আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০টি ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে তিনি নিয়মিত মুখ। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভুগাবে দলকে।


এই বিভাগের আরো খবর