সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা: রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ: ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে একটি ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক হয়। বৈঠকের একদিন পরই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েস্টিভ উইটকফ বলেন, ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এই আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। তিনি দাবি করেন, রাশিয়া শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী—এমন ইতিবাচক বার্তা পাওয়া গেছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জোশ গ্রুয়েনবাউম উপস্থিত ছিলেন। তবে আলোচনার বিস্তারিত কোনো পক্ষই প্রকাশ করেনি। এর আগে জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এবং ডিসেম্বরে মায়ামিতে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ। এদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আবুধাবিতে সরাসরি আলোচনার দ্বিতীয় দফা শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, উভয় পক্ষ শান্তিচুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে ইউক্রেনের মতে, যুদ্ধ-পরবর্তী ভূখণ্ড নিয়ে এখনও বড় মতভেদ রয়ে গেছে। এর মধ্যেই ক্রেমলিন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে রাশিয়া সাময়িকভাবে কিয়েভে হামলা বন্ধ রেখেছে। এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা।


এই বিভাগের আরো খবর