সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্লে-অফের টিকেট পেলো রিশাদের হোবার্ট

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে সিডনি সিঙ্ার্স ও হোবার্ট হারিকেন্সের ম্যাচ। ৫ ওভারের বেশি খেলা না হওয়ায় বোলিং করা হয়নি রিশাদ হোসেনের। খেলা না হলেও আসরের প্রথম দল হিসেবে প্লে-অফে নাম লিখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট। গতকাল রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে সিডনি সিঙ্ার্সকে ব্যাটিংয়ে পাঠায় হোবার্ট। ৫ ওভারে ৩২ রান তোলার পর নামে বৃষ্টি। সেই বৃষ্টি আর না থামায় খেলা হয়ে যায় পতিত্যক্ত। অ্যাশেজের সিডনির হয়ে পর বিগ ব্যাশে ফিরলেন স্টিভেন স্মিথ। কিন্তু ওপেনিংয়ে নেমে ১৬ বলে ১৯ রান করার পর বৃষ্টির বাধায় ব্যাটিং করা হলো না। একটি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। ওপেনিংয়ে তার সঙ্গী বাবর আজম করেন ১৪ বলে ৯। দুজনই ছিলেন অপরাজিত। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং মার্কে যান রিশাদ হোসেন। বাবর ও স্মিথের বিরুদ্ধে কেমন করেন তিনি, সেটি দেখার জন্য মুখিয়ে ছিলে ভক্ত ও সমর্থকরাও। কিন্তু বৃষ্টি নেমে আসায় আর বোলিং করা হয়নি। তবে প্রথমবার বিগ ব্যাশে খেলতে এসে এখন পর্যন্ত ১১ উইকেট শিকার করেছেন ৯ ম্যাচে। সবশেষ অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩৭ রানে জয়ের ম্যাচে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন বাংলাদেশের এই লেগ স্পিনার। ৯ ম্যাচে ৬ জয় ও ২ হারে হোবার্টের পয়েন্ট ১৩। গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি আছে হোবার্টের। অন্যদিকে সিডনি সিঙ্ার্স ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে অবস্থান করছে।


এই বিভাগের আরো খবর