সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চেল্টেনহামকে হারিয়ে চতুর্থ রাউন্ডে হামজার লেস্টার সিটি

প্রতিনিধি: / ৩০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

এফএ কাপে প্যাটসন ডাকার পা থেকে পাওয়া প্রথম গোলে চেল্টেনহামকে ২-০ ব্যবধানে হারিয়েছে হামজা চৌধুরীর লেস্টার সিটি। এই জয়ে তারা পৌঁছে গেছে চতুর্থ রাউন্ডে। এই ম্যাচে লেস্টারের অধিনায়ক ছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী। ২০২১ সালের এফএ কাপ চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে জাম্বিয়ার স্ট্রাইকার প্যাটসন ডাকা যোগ দিয়ে পাঁচটি মৌসুমে ও ৮ ম্যাচ খেলে অবশেষে দেখা পেলেন এই প্রতিযোগিতায় গোলের। ২৩ মিনিটে ডাকা বঙ্রে ধার থেকে বলকে নিচের কোনে সরাসরি পাঠিয়ে লেস্টারের হয়ে গোলের খাতা খুলেন। এরপর স্টেফি মাভিদিদি বিরতির ঠিক আগে এক চমৎকার একক প্রয়াসে দ্বিতীয় গোল যোগ করেন ৪৫ মিনিটে। দ্বিতীয়ার্ধে চেল্টেনহামের জর্ডান থমাসের চিপ শট নিয়ন্ত্রণে আনেন লেস্টারের গোলকিপার বেগোভিচ। এর বাইরে খুব একটা আক্রমণ করতে পারেনি চেল্টেনহাম। অন্যদিকে, লেস্টার তৃতীয় গোলের চেষ্টা চালালেও, ডে শেষ মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ সেভ করেন জর্ডান আয়েও এবং অলিভার স্কিপের শট থেকে।


এই বিভাগের আরো খবর