সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহী পাকিস্তান

প্রতিনিধি: / ২৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কোথায় হবে? নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে রাজি নয় বাংলাদেশ। এরই মধ্যে সহ-আয়োজক শ্রীলঙ্কায় খেলাগুলো স্থানান্তরিত করার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে নতুন খবর। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানানোর পরই এই আগ্রহের কথা উঠে আসে। ‘জিও নিউজ’ পিসিবি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শ্রীলঙ্কার ভেন্যুগুলো যদি পাওয়া না যায়, তাহলে পাকিস্তানের প্রস্তুত ও সম্পূর্ণ সজ্জিত স্টেডিয়ামগুলো বিকল্প হিসেবে প্রস্তাব করা হতে পারে। সূত্র আরও জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সফলভাবে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি উইমেনস কোয়ালিফায়ার্স ২০২৫। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পিসিবির এই আগ্রহ সামনে এলো। পিসিবি সূত্র জানায়, পাকিস্তান সহজেই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো আয়োজন করতে সক্ষম এবং দেশের সব নির্ধারিত ভেন্যু ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বাইয়ে। তবে মোস্তাফিজুর রহমানকে কেকেআর স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর এই ভেন্যুগুলো নিয়ে বিতর্ক শুরু হয়। এই ঘটনার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায় যে, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না। বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে সরানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।


এই বিভাগের আরো খবর