সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আলজেরিয়ার সাথে জয় পেলো নাইজেরিয়া

প্রতিনিধি: / ৬১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ভিক্টর ওসিমেন ও আকোর অ্যাডামসের গোলে আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে গেছে নাইজেরিয়া। মারাকেশে প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ওয়েস্ট আফ্রিকানদের হাতে ছিল। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৮ মিনিট আগে আকোর অ্যাডামস খুবই দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন বলকে সামান্য উপরের দিকে কিক করেন। সুপার ঈগলদের হয়ে দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন ওসিমেন। দ্বিতীয়ার্ধের মাত্র ৮৫ সেকেন্ডেই গোল করে নাইজেরিয়াকে এগিয়ে দেন ওসিমেন। ব্রুনো অনিমাইচির ডানদিকের ক্রস হেডে জালে পাঠান তিনি। ১০ মিনিট পর এবার অ্যাসিস্ট করেন ওসিমেন। তার কাছ থেকে পাস পেয়ে আকোর অ্যাডামস দ্বিতীয় গোলটি করেন নাইজেরিয়ার হয়ে। আলজেরিয়ার গোলকিপারক লুকা জিদানকে বোকা বানিয়ে গোল করেন তিনি। শেষ ৯ মিনিটে আবারও ওসিমনের ক্রস থেকে অ্যাডামসের সামনে সুযোগ আসে ব্যবধান ৩-০ করার। তবে তার হেডে বাম পোস্টে লেগে ফিরে আসায় আর গোল হয়নি। নাইজেরিয়া, যারা ২০২৩ আসরে রানার্স-আপ হয়েছিল। আগামী বুধবার সেমিফাইনালে মরক্কোকে মুখোমুখি হবে তারা।


এই বিভাগের আরো খবর