সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আইসিসির মাসের সেরার দৌড়ে গ্রিভস-স্টার্ক-ডাফি

প্রতিনিধি: / ১৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। ডিসেম্বর মাসজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ৩ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন তারা। এর মধ্যে একজনকে সেরা হিসেবে বেছে নেবে আইসিসি। ক্যারিবিয়ান অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ডিসেম্বর মাসে ছিলেন বেশ উজ্জ্বল। নিউজিল্যান্ডে ৩ টেস্টে ৫৬.৬০ গড়ে ২৮৩ রান করেছেন তিনি। এর মধ্যে ক্রাইস্টচার্চ টেস্টে ২০২ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের সমান দামি এক ড্র এনে দিতে বড় ভূমিকা রাখেন গ্রিভস। ডিসেম্বর মাসে বল হাতে ৫ উইকেট শিকার করেছেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার। একই সিরিজে বল হাতে ফর্মের তুঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। ৩ টেস্টে ২৩ উইকেট শিকার করে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন ডাফি। বোলিং গড়টাও দুর্দান্ত, ১৫.৪৩। তিন ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। দলের সিরিজ জয়ে বড় অবদান ছিল ডাফির। জিতেছেন সিরিজসেরার পুরস্কারটাও। সব মিলিয়ে ২০২৫ সালে ৮১ উইকেট তুলে নিউজিল্যান্ডের হয়ে এক বছরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও গড়েছেন জ্যাকব ডাফি, ছাড়িয়ে গেছেন ১৯৮৫ সালে রিচার্ড হ্যাডলির ৭৯ উইকেটের রেকর্ড। অ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন মিচেল স্টার্ক। অ্যাশেজে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে অজিরা। ডিসেম্বর মাসে খেলা ৩ টেস্টে স্টার্ক শিকার করেছেন ১৬ উইকেট, সাথে করেছেন ১৩৯ রান। দ্বিতীয় টেস্টে হয়েছেন ম্যাচসেরাও। দুর্দান্ত বোলিংয়ের সাথে লোয়ার অর্ডারে স্টার্কের গুরুত্বপূর্ণ রানও অস্ট্রেলিয়ার জয়ে অবদান রেখেছে। নারী ক্রিকেটারদের মধ্যে ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ট, সুন লুস এবং ভারতের শেফালি ভার্মা।


এই বিভাগের আরো খবর