Dhaka ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন এস জয়শঙ্কর

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৫৪ Time View

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধার বার্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সাক্ষাতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের হাতে তুলে দেন তিনি।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শোকবার্তা হস্তান্তরের সময় তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান এস জয়শঙ্কর। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এবং শেষ শ্রদ্ধা জানাতেই এই সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সাক্ষাতে ভারতের পক্ষ থেকে সমবেদনা ও শ্রদ্ধার বার্তা তুলে ধরা হয়। সেখানে বলা হয়, “এই শোকের মুহূর্তে ভারতের সরকার ও জনগণ বাংলাদেশের মানুষের পাশে রয়েছে।”

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শোকবার্তা হস্তান্তরের এই সাক্ষাৎ শুধু আনুষ্ঠানিক সৌজন্য নয়, বরং প্রতিবেশী দুই দেশের সম্পর্কের মানবিক দিকটিকেও সামনে এনেছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর হওয়ায় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন এস জয়শঙ্কর

Update Time : ১০:৩২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫