সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া

প্রতিনিধি: / ৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : গত কয়েক সপ্তাহ ধরে রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতে জড়িয়ে থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া নিজেদের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গতকাল শনিবার কম্বোডিয়া থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিশ্রুতির কথা জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের বিতর্কিত সীমান্ত জুড়ে দীর্ঘদিন থেকে মাঝে মাঝেই সংঘাতে জড়িয়ে পড়ছে। এর আগে দুদেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি ভেঙে এ মাসে আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। সদ্য সৃষ্টি হওয়া এই সংঘাতে প্রাণ যায় ৪৭ জনের এবং ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় নেয় নিরাপদ স্থানে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক বিবৃতিতে জানায়, গতকাল শনিবার দুপুর ১২টা থেকে এই চুক্তি কার্যকর হবে। এর আওতায় সব ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার, বেসামরিক নাগরিকদের ওপর হামলা, সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ সম্পূর্ভাবে বন্ধ থাকবে। পাশাপাশি দুপক্ষই সৈন্য মোতায়েনের কাজ বন্ধ রাখবে এবং যতদ্রুত সম্ভব বাড়িঘর ছেড়ে যাওয়া বেসামরিক লোকজনকে তাদের ঠিকানায় ফেরা নিশ্চিত করবে। এছাড়া, দুটি দেশই সাইবার অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে এবং সীমান্ত থকে মাইন অপসারণে কাজ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আসিয়ান জোটের দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি বৈঠকের পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে তিন দিনের সীমান্ত আলোচনা শেষে যুদ্ধবিরতির এই সিদ্ধান্তের কথা জানানো হলো। এছাড়া, যুদ্ধরত দুই প্রতিবেশী দেশের মধ্যে অস্ত্রবিরতির জন্য চাপ প্রয়োগ করে আসছিল যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়া।


এই বিভাগের আরো খবর