সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তানজানিয়ার কিলিমাঞ্জারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। স্থানীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটি একটি চিকিৎসা উদ্ধার অভিযানে ছিল। তানজানিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার পাহাড়ের বারাফু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কিলিমাঞ্জারো অঞ্চলের পুলিশ প্রধান সাইমন মাইগওয়াকে উদ্ধৃত করে মোয়ানাঞ্চি সংবাদপত্র এবং পূর্ব আফ্রিকা টিভি জানিয়েছে, হেলিকপ্টারটি একটি চিকিৎসা উদ্ধার অভিযানে ছিল। নিহতদের মধ্যে একজন গাইড, একজন ডাক্তার, পাইলট এবং দুইজন বিদেশি পর্যটক রয়েছেন। তবে পর্যটকদের জাতীয়তা উল্লেখ করা হয়নি। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার মিটার (২০ হাজার ফুট) উঁচুতে অবস্থিত। মোয়ানাঞ্চি জানিয়েছে, ৪ হাজার ৬৭০ থেকে ৪ হাজার ৭০০ মিটারের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। প্রতি বছর প্রায় ৫০ হাজার পর্যটক কিলিমাঞ্জারো আরোহণ করেন। সূত্র : রয়টার্স


এই বিভাগের আরো খবর