সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেন ইস্যু নিয়ে ম্যাক্রোঁর সঙ্গে কথা বলতে প্রস্তুত পুতিন

প্রতিনিধি: / ৩৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ইউক্রেন ইস্যু নিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দিমিত্রি পেসকভ বলেন, পুতিন ‘ম্যাক্রোঁর সাথে সংলাপে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি প্রকাশ করেছেন’। তিনি বলেন, যদি পারস্পরিক রাজনৈতিক ইচ্ছা থাকে, তবে এটি কেবল ইতিবাচকভাবে মূল্যায়ণ করা যেতে পারে। ম্যাক্রোঁ চলতি সপ্তাহে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যে যুদ্ধ শেষ করার বিষয়ে ইউরোপের দেশগুলোর পুতিনের সঙ্গে যোগাযোগ করা উচিত। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে ইউরোপীয় এবং ইউক্রেনীয়দের স্বার্থে আগামী সপ্তাহগুলোতে এই আলোচনা পুনরায় শুরু করার জন্য সঠিক কাঠামো খুঁজে বের করা উচিত। ইউরোপীয় ইউনিয়নের নেতারা গত শুক্রবার ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো (১০৫ বিলিয়ন ডলার) ঋণ দিতে সম্মত হয়েছেন, যাতে সংঘাতের চতুর্থ বছরের শেষের দিকে বাজেট ঘাটতি পূরণ করা যায়।


এই বিভাগের আরো খবর