সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, পাঁচটি বগি লাইনচ্যুত

প্রতিনিধি: / ৪৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় সাতটি হাতি প্রাণ হারিয়েছে। গতকাল শনিবার ট্রেনটি হাতির পালের সঙ্গে ধাক্কা খেলে মর্মান্তিক এই ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছে, প্রত্যন্ত মিজোরাম রাজ্য থেকে নয়াদিল্লির দিকে যাচ্ছিল ট্রেনটি। এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো যাত্রী আহত হননি। ভারতের প্রায় ২২ হাজার বন্য হাতির মধ্যে আসাম রাজ্যটিতে ৪ হাজারেও বেশি হাতি বাস করে। আসামের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভিভি রাকেশ রেড্ডি এএফপিকে জানিয়েছেন, সাতটি হাতি মারা গেছে এবং একটি হাতি আহত হয়েছে। ভারতীয় রেলওয়ের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা বলেছেন, কর্তৃপক্ষ হাতির করিডোর নির্ধারণ করা এসব রুটে গতি বিধিনিষেধ আরোপ করেছে। তবে সর্বশেষ দুর্ঘটনাটি এই অঞ্চলগুলোর বাইরে ঘটেছে। তিনি বলেন, ‘লোকো পাইলট, হাতির পাল পর্যবেক্ষণ করে জরুরি ব্রেক চেপেছেন। তবে হাতিরা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়।’ হাতিদের আবাসস্থলের কাছে বন উজাড় এবং নির্মাণ কার্যকলাপের কারণে হাতিরা খাবারের জন্য আরও দূরে সরে যেতে বাধ্য হয়। এসব কারণে প্রায়শই মানুষের সঙ্গে তাদের আক্রমণের ঘটনাগুলো ঘটে। ভারতীয় সংসদীয় পরিসংখ্যান অনুসারে, ২০২৩-২০২৪ সালে ভারতজুড়ে হাতির আক্রমণে ৬২৯ জন নিহত হয়েছে।


এই বিভাগের আরো খবর