সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

প্রতিনিধি: / ৪৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বিদেশ: আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে গতকাল শুক্রবার ভোরে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহর থেকে ৬১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। গত মাসে উত্তর আফগানিস্তানের বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান এবং কুন্দুজসহ বিভিন্ন অঞ্চলে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হন। আগস্ট মাসে পূর্ব আফগানিস্তানে ভয়াবহ আরেক ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৪০০০ জন আহত হয়। এই ভূমিকম্পে কুনার প্রদেশ কার্যত ধ্বংস হয়ে যায়।


এই বিভাগের আরো খবর