সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিসা নিষেধাজ্ঞায় আরো ৭ দেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র, ১ জানুয়ারি থেকে কার্যকর

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আরো ৭টি দেশকে যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে যুক্ত দেশগুলো হলো— বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিরিয়া, লাওস এবং সিয়েরা লিওন। এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। একই নির্দেশনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা নথিপত্রে ভ্রমণকারী ব্যক্তিদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। আগে থেকেই লাওস ও সিয়েরা লিওন আংশিক নিষেধাজ্ঞার আওতায় ছিল। নতুন আদেশে দেশ দুটির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হলো। নতুন এই সাত দেশ ছাড়াও আরো ১৫টি দেশের ওপর সম্পূর্ণ ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো— আফগানিস্তান, মিয়ানমার, চাদ, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। তবে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা, বর্তমানে ভিসাধারী, ক্রীড়াবিদ, কূটনীতিক এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। সমপ্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে এক ঐতিহাসিক আলোচনায় সিরিয়াকে স্থিতিশীল করতে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর কয়েকদিন পরেই দেশটির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প। সমপ্রতি দেশটিতে থাকা মার্কিন ঘাটিতে হামলায় দুই সেনাসহ তিন মার্কিন নাগরিক নিহত হন। এরপরেই গুরুতর প্রতিশোধ নেওয়া হুঁশিয়ারি দেন ট্রাম্প। সিরিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞার সমর্থনে ভিসার মেয়াদের বেশি সময় থাকা, দেশটির দুর্বল শাসন, পাসপোর্ট প্রদান ও নিরাপত্তা যাচাইয়ের অপর্যাপ্ত ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর