সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে গাজা উপত্যকায় অভিযান চালিয়ে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত শনিবার দাবি করে যে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন সাদ। ইসরায়েলের দাবি অনুসারে, সাদকে হত্যা করা হলে এটি হবে অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাসের কোনো শীর্ষ নেতার সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের ওই হামলায় হামাসের চার সদস্য নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। যদিও হামাস কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতের মধ্যে রায়েদ সাদ আছেন কি না, তা নিশ্চিত করা হয়নি। আইডিএফ-এর একজন কর্মকর্তা সাদকে হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান হিসেবে অভিহিত করেছেন, তবে হামাসের একাধিক সূত্র তাঁকে সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছে।


এই বিভাগের আরো খবর